UsharAlo logo
, |

রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের খাজাডাঙ্গা মুন্সিপাড়া বায়তুল নূর জামে মসজিদের গেট ফলকের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে শাহানুর শেখের হেফাজত থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

গ্রেফতার শাহানুর শেখ উত্তর খাজাডাঙ্গা গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে। তার মায়ের নাম রহিমা বেগম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রূপসা থানায় মামলা করা হয়েছে।

ঊআ-মোচৌ