UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শর্ট সার্কিট থেকে গুলশানে আবাসিক ভবনে আগুন, ধারণা পুলিশের

ঊষার আলো
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। এ জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ইতোমধ্যে ভবনটি পুলিশের নিরাপত্তায় মালিকদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. আহাদ।

তিনি বলেন, গুলশান-২ এর ১০৪ নং সড়কের ২/এ ভবনের নকশা, আগুনের কারণসহ অন্য কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস ও রাজউক। তবে আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি— সূত্রপাত ঘটেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে।

ঊষার আলো-এসএ