UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিরোমনিতে মসজিদ কমিটির মিটিং চলাকালে সন্ত্রাসী হামলায় আহত ৫

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : নগরির খানজাহান আলী থানাধীন শিরোমনি বাইপাস সড়ক জামে মসজিদ কমিটির মিটিং চলাকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে ৫ জন। এ ঘটনায় কমিটির সভাপতি শেখ জামিল আহম্মেদ খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুন) রাত ৮টায় শিরোমনি বাইপাস সড়কের জামে মসজিদ কমিটির মিটিং চলাকালে একই এলাকার মৃত শেখ আনছার আলীর পুত্র ভূমিদস্যু শেখ আফজাল হোসেনের নেতৃত্বে ৪/ ৫ জনের সন্ত্রাসী বাহিনী লাঠিসোঠো নিয়ে মসজিদের মিটিং এ উপস্থিত ও মুসল্লিদের এলোপাথাড়ি মারপিঠ করে এ সময় মসজিদ কমিটির উপদেষ্টা ও জমিদাতা শেখ ইকবাল হোসেন, শেখ মাহবুবুর রহমান গুরুতর আহত হয়। মসজিদ কমিটির সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা করার পরও সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে, এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদ কমিটি ও মসজিদের সাধারন মুসাল্লিগন।
(ঊষার আলো-এমএনএস)