UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খুলনা আ’লীগের কর্মসূচি

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল (সোমবার)। স্বাস্থ্যবিধি মেনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামীলীগ সোমবার(১৭ মে) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সকল ওয়ার্ড কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বিশেষভাবে আহবান জানিয়েছেন।

(ঊষার আলো-আরএম)