ঊষার আলো প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্থার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দৌলতপুর খুলনার নেতৃবৃন্দ।
তারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিকারীরা হলেন, সংগঠনের আহবায়ক শেখ মফিজুর রহমান হিরু, সদস্য সচিব অধ্যাঃ হাসিবুজ্জামান বাবু, শ্যামল সিংহ, এম নুরুল ইসলাম নুরু, তিলোক গোস্বামী, শেখ নাসির জবেদ, ফরহাদ হোসেন মিটন, শরীফ খান, মাধব কৃষ্ণ মন্ডল, প্রবীর বিশ্বাস, খায়রুল ইসলাম টুটুল, মানিক ঠাকুর বাপ্পাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)
