দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার ও খুলনার প্রখ্যাত সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১৩ মে)। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানটি বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক আইয়ুব হোসেন ২০০৬ সালের ১৩ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক দীপক রায় চৌধুরীর সঙ্গে যৌথ সম্পাদনায় তিনি সাপ্তাহিক ‘বাংলার ডাক’ প্রকাশ করতেন। ‘রণাঙ্গণ থেকে আইয়ুব হোসেন’ শিরোনামে তাঁর প্রতিবেদন মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
ঊআ-রহ
