ঊষার আলো রিপোর্ট : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্থাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বুধবার (১৯ মে) এক বিবৃতিতে বলেন, রোজিনা ইসলাম স্বনামধন্য পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক। তিনি সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় পত্রিকা প্রথম আলোয়। রোজিনা ইসলাম তাঁর অনুসন্ধানী প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছিলেন। তাঁর প্রতিবেদনে করোনাকালীন জনগণের স্বাস্থ্য অধিকার রক্ষায় মন্ত্রণালয়ের দুর্বলতা ও অব্যবস্থাপনার চিত্র জনগণের সামনে আসে। তিনি প্রতিবেদনে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ দুর্নীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছিলেন, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয় সামনে আসে। তাঁকে হেনস্থা করার ঘটনা প্রমাণ করে তিনি চরম আক্রোশের শিকার। বিবৃতি প্রদান করেছেন ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)
