UsharAlo logo
, |

সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

ঊষার আলো ডেক্স
এপ্রিল ৪, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব — অধ্যাপক মাহফুজুর রহমান

 নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার সকালে শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো একটি ইমানি দায়িত্ব। জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হিসেবেও কাজ করে। তিনি বলেন, মানুষের কল্যাণ সাধনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জনই সংগঠনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের মাধ্যমে দলের কার্যক্রম পরিচালিত হয় এবং যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয়, সেখানেই জামায়াতে ইসলামী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিমাংশু মণ্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ও ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী।

এ সময় ২৮ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, মইনুদ্দিন গাজী, সেলিম, কামাল হোসেনসহ মহানগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মহানগর আমীর ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডের তাসনিম ভিলা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি অর্ধপাকা টিনশেড বাড়ির চারটি ভাড়াটিয়া পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

ঊআ-রহ