UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সোনাডাঙ্গা ও খালিশপুরের ১৬ ওয়ার্ডে যুবলীগের আবেদন আহবান

koushikkln
জুন ৮, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানার অন্তর্গত ১৬ টি ওয়ার্ড (সোনাডাঙ্গা থানার ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) যুবলীগের সভাপতি ও সাধারণ পদপ্রাথীদের জীবন বৃত্তান্ত চেয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা।

বৃহস্পতিবার ০৯ জুন ‘২২ থেকে ১৫ জুন ‘২২ বুধবার পর্যন্ত সন্ধ্যা ০৭ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত দলীয় কার্যালয়ে আবেদন পত্র বিতরণ ও জমা নিবে নগর যুবলীগের সাংগঠনিক কমিটি। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ে ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের মধ্যথেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র গ্রহন করে, এবং সেটা পূরনসহ, ছবি ও আবেদন পত্রে উল্লেখিত কাগজ পত্রাদি জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। পাশাপাশি নগর যুবলীগের সাংগঠনিক কমিটির সদস্যদের যথা সময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের সাংগঠনিক কমিটির প্রধান এস এম হাফিজুর রহমান হাফিজ।