UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সোর্স হত্যাসহ ৭ মামলার আসামি রাজু গ্রেফতার

ঊষার আলো
মে ৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকা হতে বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে ৩টায় পুলিশের সোর্স হত্যা মামলার আসামি রাজুকে গ্রেফতার করে।
আসামী মোঃ আরিফুজ্জামান ওরেফ রাজু (৩০) হরিণটানা থানার আশিবিঘা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র। উক্ত আসামি রাজুর বিরুদ্ধে খুন, ছিনতাই, মাদক ও মারামারি সংক্রান্ত ৭ (সাত)টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)