ঊষার আলো ডেস্ক : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর ব্যক্তিগত সহকারি ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ড. সাঈদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (০৬ জুলাই) রাত সাড়ে আটটায় ঢাকা থেকে খুলনায় আসার পথে খুলনা-ঢাকা মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনিসহ গাড়ির চালক বশিরউল মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
খবর পেয়ে তাকে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল হাসপাতালে দেখতে যান।এসময় তিনি সাঈদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
