UsharAlo logo
, |

হাফিজুর রহমানের মায়ের ইন্তেকালে নাগরিক ফোরামের শোক

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ফোরাম খুলনা ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। তাঁর মা জয়নব বেগম (৬৭) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ৭ ডিসেম্বর রবিবার রাত ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে—মো. হাফিজুর রহমান লিটন, মো. আশিকুর রহমান মিলন এবং দুই মেয়ে—মাহমুদা আক্তার দোলন, হেলেনা আক্তার কাজলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

৮ ডিসেম্বর সোমবার জোহরবাদ নগরীর খালিশপুর গোয়ালখালী বাইতুল মামুর জামে মসজিদে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক বাসিত উদ্দিন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শান্ত ইসলাম, ইকবাল হাসান তুহিন, মুজগুন্নি পেটকার বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমার আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নাগরিক ফোরাম নেতারা।

ঊআ-মোহন চৌধুরী