UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

২৭ এপ্রিল ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ২৭ এপ্রিল মঙ্গলবার ১ দিনের সফরে ঢাকায় আসছে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংহে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো এটি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উই ফেংহে। বৈঠক করবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও।
২ সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।
পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল উই ফেংহের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা।
এর আগে গত বছরের নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল চীনা প্রতিরক্ষামন্ত্রীর। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

(ঊষার আলো- এম. এইচ)