ঊষার আলো রিপোর্ট : সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ১ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
একইসঙ্গে হামলায় প্ররোচণার অভিযোগে ১ বক্তাকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলায় প্ররোচণার অভিযোগে আটক বক্তার নাম আলী হাসান ওসামা। রাজবাড়ি থেকে আটক করা হয়েছে তাকে। তবে আটক অপরজনের নাম এখনও জানা যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ ৬ মে বৃহস্পতিবার সকালে এসব দাবি করেছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেছেন, গতকাল ৫ মে বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তিনি কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
এ ব্যাপারে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
(ঊষার আলো- এম.এইচ)
