UsharAlo logo
, |

ঈদের পোশাক কেনার পাশাপাশি হোটেল রেস্তোগুলো কেনা-বেচায় ব্যস্ত

ঊষার আলো
মে ১৪, ২০২১ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রাত পোহালেই ঈদ। ঈদকে ঘিরে নগরীর মার্কেটগুলোতে যেন কেনাকাটার জোয়ার নেমে এসেছে। সরোজমিনে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা। নগরীর দৌলতপুর বাজার জুড়ে প্রতিটি দোকান সুখসারি কসমেটিক্স কর্নার ইত্যাদি দোকানগুলোতে এখনো ক্রেতাসমাগম কানায়-কানায়। কেনাকাটার পাশাপাশি অনেকেই ক্লান্ত আর ক্ষুধার যন্ত্রণা অনুভব করে খুলনা-যশোর মহাসড়কের পার্শ্ববর্তী অবস্থানে অবস্থিত বিভিন্ন হোটেল রেস্তোরা বৃন্তগুলোতে ভীড় করছে বাজারে কেনাকাটা করতে আসা মানুষগুলো।
দৌলতপুরের হোটেল এন্ড রেস্টুরেন্ট নান্না বিরানি হাউজ, হাজী বিরানি হাউজ, বিরানি হাউজ বিভিন্ন কফি শপ, মিনি চাইনিজ রেস্টুরেন্ট, চটপটি ফালুদার দোকানগুলোতে গভীর রাতে মুখরিত। এর কারণে পিছিয়ে পড়া ব্যবসায়ীরা ঈদকে ঘিরে করেছে একটি কাঙ্খিত ব্যবসা। যে কারণে তাদের পিছিয়ে পড়াটা অনেকটাই গুছিয়ে পিছনে ফেলে আসা ক্ষতিটা পুষিয়ে নিতে পারছে ঈদকে ঘিরে এই আনন্দঘন পরিবেশের মাধ্যমে।

(ঊষার আলো-এমএনএস)