মোঃ আশিকুর রহমান : আজ শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর বিশ্বের বিভিন্ন দেশসহ খুলনার দৌলতপুর এলাকার মসজিদগুলোতে একযোগে সকাল সাতটা হতে শুরু করে ৯ টা পর্যন্ত সরকারি নির্দেশনা আলোকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জামে মসজিদ ফায়ার সার্ভিস জামে মসজিদ উত্তরপাড়া জামে মসজিদ বাইতুল কোবা জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, মোহাম্মদীয়া জামে মসজিদ, নুর জামে মসজিদ, নুর জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ, সুলতানিয়া জামে মসজিদ সুলতানের মসজিদ আঞ্জুমান জামে মসজিদ বেবি ট্যাক্সি স্ট্যান্ড জামে মসজিদ দৌলত পুর জামে মসজিদ বাজার মসজিদ, ইস্পাহানি কলোনী জামে মসজিদ নগর জামে মসজিদ সহ পাড়া-মহল্লার মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামগঞ্জ রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করণা হতে মুক্তি, কবরবাসির জন্য বিশেষ দোয়া করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
