ঊষার আলো প্রতিবেদক : নগরের দৌলতপুরের আজ শুক্রবার (১৪ মে) পবিত্র পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে আত্মীয়, পিতামাতা, ভাইবোন, দাদা-দাদী নানা-নানি-চাচা-চাচি-ভাবিসহ সকলের জন্য কবরস্থানের দোয়া করতে দেখা যায়। একমাস সিয়াম সাধনার পর মহান স্রষ্টার নিকট এ সময় মুসল্লিগণ এই রোযার প্রতিদান হিসেবে নিজের গুনাহ মাফসহ পিতামাতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের জন্য দু’হাত তুলে প্রার্থনা করেন। কৃষি কলেজ কেন্দ্র কবরখানা, ছোট-ছোট পারিবারিক কবরস্থানসহ এলাকার বিভিন্ন কবরস্থানে প্রার্থনায় কান্নারত অবস্থায় মুসল্লীদের দেখা যায়।
(ঊষার আলো-এমএনএস)
