UsharAlo logo
, |

খানজাহান আলী থানার পক্ষ থেকে গাঙচিলের সংবর্ধনা

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়িগেট প্রতিনিধি : গাঙচিলের নব-নির্বাচিত সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী ও কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক এস এম আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত । সাবেক ব্যাংকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ আশরাফ আলীকে গাঙচিলের সিনিয়র কো-চেয়ারম্যান ও এস এম আব্দুর রহমানকে কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক হিসাবে নির্বাচিত করায় গাঙচিল খানজাহান আলী থানার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৬ মে রবিবার সকাল ১০ টায় ফুলবাড়িগেট কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে গাঙচিলের খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সৈয়দ আশরাফ আলীকে গাঙচিলের সিনিয়র কো-চেয়ারম্যান ও এস এম আব্দুর রহমানকে কেন্দ্রীয় কমিটির অর্থ সমন্বয়ক হিসাবে নির্বাচিত করায় গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন কে ধন্যবাদ জানানো হয় । এসময় উপস্থিত ছিলেন, কবি আনন্দ কুমার স্বর,  কবি পিজিএল ইউনুচ আলী , কবি হাদিউজ্জামান, কবি সৈয়দ মুকিদ হোসেন, কবি সিকদার লাভলু, কবি আকসির খান, কবি প্রদীপ আচার্য্য, কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,প্রকৌশলী রিয়াদ মোরশেদ, প্রকৌশলী রিয়াজ মোর্শেদ , শিফাত প্রমুখ।

(ঊষার আলো-আরএম)