UsharAlo logo
, |

খুলনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিভাগের সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে আজ (রবিবার) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৩৬ হাজার সাতশত পরিবারের মাঝে এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৮৭ হাজার ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে ১২ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৯৭ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৫৯ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-আরএম)