পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডলের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মে) সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল (মন্টু), উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, যুবলীগ, ছাত্রলীগ ও পাইকগাছা প্রেসক্লাবে মাস্ক বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন প্রভাষক গোপাল চন্দ্র সরদার, মুরাদ হোসেন, মৃণাল বাছাড়, দেবরাজ মন্ডল, রাসেল গাজী ও তন্ময় বাছাড়।
(ঊষার আলো-এমএনএস)
