পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পুশ রুখতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে মৎস্য দপ্তরের কর্মকর্তারা সোমবার (১৭ মে) সকালে উপজেলার হাবিবনগর, প্রতাপকাটী, গোয়ালবাথান ও রামনগরসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী শফিকুল ইসলাম, জালাল হোসেন, নিত্যরঞ্জন মন্ডল, মহাসিন গাজী ও বিজন মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)
