UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় দু’টি দূরপাল্লার বাস জব্দ ও জরিমানা

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দূরপাল্লার বাস চালু রাখায় দু’টি বাস জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, করোনার দ্বিতীয় প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার লকডাউন ঘোষণাসহ বিধিনিষেধ আরোপ করে। চলমান এ বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে দেশের সকল দূরপাল্লার বাস বন্ধ রাখতে বলা হয়েছে। এ দিকে সরকারি এ বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলার কাশিমনগর এলাকা থেকে কিছু দূরপাল্লার বাস চালু রাখে। এ খবর জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রোববার (১৬ মে) সন্ধ্যায় কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে আল-নাঈম ও আজমেরী নামে দুটি দূরপাল্লার বাস জব্দ করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বর্তমানে জব্দকৃত বাস দু’টি উপজেলা পরিষদের সামনে রাখা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)