UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের ৬৫ হাজার টাকা উদ্ধার করলেন থানা পুলিশ

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিদেশ থেকে পাঠানো ভুল করে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। উদ্ধারকৃত টাকা প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তরও করা হয়েছে।
ওসি এজাজ শফী জানান, উপজেলার উত্তরসলুয়া গ্রামের বিল্লাল সরদারের দুলাভাই হাফিজুর রহমান সিঙ্গাপুরে রয়েছেন। সেখান থেকে গত ১০ মে ৬৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিল্লালের নিকট পাঠাতে গিয়ে ভুলক্রমে অন্য একটি বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত ৬৫ হাজার টাকা উদ্ধার করে প্রাপকের নিকট হস্তান্তর করা হয়।

(ঊষার আলো-এমএনএস)