UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রলীগের দোয়া

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র পরামর্শে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ সোমবার (১৭ মে) সন্ধ্যায় হাসপাতাল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, হুসাইন আহমেদ রানা, অহিদুজ্জামান, বাবুল গাজী, রাকিব হোসেন, আব্দুর রহিম, রসুল গাজী, হাসান গাজী, বিপ্লব মল্লিক, তারিম সানা, আলিসা মিস্ত্রী ও আব্দুল্লাহ গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদিক।

(ঊষার আলো-এমএনএস)