UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে এমপি বাবু’র শোক

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী’র মা সুমিত্রা দাসীর (১০২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।  তিনি বার্ধক্য জনিত কারণে সোমবার (১৭ মে) রাত ৯টা ১৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ৪ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন এমপি বাবু।

(ঊষার আলো-আরএম)