UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিবৃতি

ঊষার আলো
মে ১৮, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোড় দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সহ- সভাপতি বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্পাঞ্চল ও মংলা সমুদ্র বন্দর প্রতিনিধি মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্টের খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কনক রহমান ও চ্যানেল নাইন এর বিভাগীয় প্রতিনিধি ইয়াসীন আরাফাত রুমী। আগামীকাল বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে সংগঠনের উদ্যোগে রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এমএনএস)