ঊষার আলো রিপোর্ট : পুরস্কারপ্রাপ্ত চিংড়ি চাষী, জেলা মৎস্যজীবী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সরোয়ার হোসেনের পিতা শেক মান্নান (৮০) বুধবার (১৯ মে) দুপুর সাড়ে ৩টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি গৌরপদ বাছাড়, মোঃ ওয়াজেদ আলম, ডাঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, লস্কর মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, মোঃ ওয়াহেদুজ্জামান লাবু, নির্বাহী সদস্য ড. বায়োজিত মোড়ল, মাওঃ শহীদুল ইসলাম, বুদ্ধদেব হালদার জুয়েল, মোঃ ওমর ফারুক, শাফায়েত হোসেন শাওন, নাসিমা হক, হোসনে আরা পারভীন নিরা, ফাহিমা আক্তার রুমানা, খুলনা জেলা আঞ্চলিক কমিটির আহ্বায়ক লস্কর উবায়দুর রহমান, সদস্য সচিব কানাই মণ্ডল, বটিয়াঘাটা আঞ্চলিক কমিটির আহ্বায়ক পলাশ রায়, ডুমুরিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, পাইকগাছা আঞ্চলিক কমিটির আহ্বায়ক রবীন্দ্র নাথ মণ্ডল, রূপসা উপজেলা আঞ্চলিক কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান কচি প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
