UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খানজাহান আলী থানা আ’লীগ নেতা শহীদের ইন্তেকাল

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : খানজাহান আলী থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এসএ শহীদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (১৯ মে) সকাল সাড়ে ৫টায় স্ট্রোক জনিত কারণে তেলিগাতী (বুচিতলা) নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহর বাদ তেলিগাতী স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা আ’লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর সাইফুল ইসলাম, এনামুল হাসান ডায়মন্ড, সুরুজ্জামান হানিফ, জাকারিয়া রিপন, সাজ্জাদুর রহমান লিংকন, মনির সিকদার, মাষ্টার মনিরুল ইসলাম,এসএম কামাল হোসেন, আবুল কালাম আজাদ, বেগ খালিদ হোসেন, কামাল মুন্সি, মোঃ সোহেল, ফয়সাল হোসেন, বাবুল হোসেন, রানা হাওলাদার, জাহিদুল হক খোকন, জিএম এনামুল কবির, মোঃ আইযুব আলী, মল্লিক আলমগীর, শহীদুল ইসলাম পিটু, শেখ হাবিবুর রহমান। জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা হাবিবুল্লাহ।
শুক্রবার বাদ মাগরিব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এমএনএস)