UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলার শাস্তির দাবিতে প্রতিবাদ ও নিন্দা

ঊষার আলো
মে ২০, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য কাজী ফরহাদ হোসেন (কার্ড নং-৩৩৯৩) এর ওপর হামলা চালিয়ে মারাত্বক জখম করে একদল সন্ত্রাসীরা। তার ওপর এ আকস্মিক হামলার সাথে জড়িদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মানিকতলা লোকাল সমিতির সভাপতি আঃ হালিম, মটর শ্রমিক ইউনিয়ন মানিকতলা শাখার সভাপতি আঃ মান্নান মনা, সম্পাদক আনোয়ার হাওলাদার, সদস্য মোঃ হোসেন, শামীম চৌধুরীসহ অনেকে।
উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বৈকালী বাজার মসজিদ সংলগ্ন এলাকায় ইউনিয়ন সদস্য কাজী ফরহাদ হোসেনের উপর ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৩।

(ঊষার আলো-এমএনএস)