UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঊষার আলো
মে ২১, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় ফিলিস্তিনের ওপরে ইসরাইলের বর্বর আগ্রাসন ও নিরিহ নিরস্ত্র নারী-শিশুসহ মুসলিম হত্যার প্রতিবাদে শুক্রবার (২১ মে) দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত শিববাড়ি চত্বরে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। খুলনা ব্লাড এন্ড ফুড কাফেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, বন্দরগাতি ফাউন্ডেশন সভাপতি ওমর ফারুক কচি, কে.বি.এফ.কে এর উপদেষ্টা মোঃ রাজু আহমেদ, মোঃ মশিউর রাহমান রমজান। এছাড়াও মানববন্ধন সভায় খুলনা ব্লাড এন্ড ফুড কাফেলার সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান, প্লাবন, তারেক আজিজ, আবু সিদ্দিক পলাশ, বাদশা, সাজিদ, আজিজ, সাইফুল ইসলাম, নিঝুম, সুজাউদ্দিন, ইব্রাহিম শিকদার, ফয়সাল, জাকারিয়া, নয়ন, শান্ত, শাওন, সাইফুল ইসলাম, সুজন, সাজিদ ছোট, ইমরান, ওবায়দুল, সজীব, হিজল খান,নিপুন,ফাহিম, মোঃ রফিকসহ আপামর জনসাধারন। উক্ত মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মিকাইল শিকদার (সভাপতি খুলনা ব্লাড অ্যান্ড ফুড কাফেলা)
উক্ত মানববন্ধন কর্মসুচীতে বক্তারা ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

(ঊষার আলো-এমএনএস)