ঊষার আলো প্রতিবেদক : শ্রী শ্রী শিববাড়ি কালী মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অমৃত লাল সাহার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) রাতে শিববাড়ি মন্দিরে পারিবারিকভাবে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গভীর শ্রদ্ধাভরে প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য অমৃত লাল সাহার স্মরণে আলোচনা সভা শেষে ভগবত পাঠ ও পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি মহাদেব সাহা, সহ সভাপতি রবীন্দ্রনাথ ব্রহ্ম, দীপক সাহা, প্রদীপ সাহা, বিষ্ণুপদ সাহা পাচু, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম সম্পাদক মহাদেব সাহা (ছোট), সহ সাধারণ সম্পাদক জনি বসু, লিটন সাহা, গোপাল সাহা, বাপ্পা রাজ সাহা, কোষধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, তন্ময় সাহা, পার্থ সাহা, লোকনাথা সাহা, সজীব সাহা, গোপাল সাহা (ছোট), হৃদয় সাহা প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান প্রয়াত অমৃত লাল সাহার তিন পুত্র গেপাল কৃষ্ণ সাহা, শংকর কুমার সাহা ও মধু সাহা এবং কন্যা মিনতি রানী সাহা। সভাশেষে সকলের মাঝে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
