UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আইসিইউতে সাহিত্যিক আলী ইমাম

ঊষার আলো
মে ২২, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন শিশু সাহিত্যিক আলী ইমাম। তিনি বর্তমানে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ শনিবার (২২ মে) আলী ইমামের সচিব তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃদু আকারের স্ট্রোকসহ শরীরের বিভিন্ন জটিলতা নিয়ে গত বৃহস্পতিবার তাকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার নিউমোনিয়া ও শ্বাসযন্ত্রে সমস্যাসহ নিম্ন রক্তচাপ রয়েছে।

তিনি আরও জনান, উনাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। তিনি আট লিটার করে অক্সিজেন পাচ্ছেন। কিন্তু ভেন্টিলেশন লাগছে না।

(ঊষার আলো-এফএসপি)