UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

২৫ মে ‘মুখোশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবে পরীমনি

ঊষার আলো
মে ২৩, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছে চিত্রনায়িকা পরীমনি। বিশেষ করে দুবাই ভ্রমণে গিয়ে ছবি শেয়ার করার পর থেকে বেশ আলোচনায় রয়েছে এই নায়িকা। ২১ মে শুক্রবার নিজের ফেসবুকে ৮টি ছবি শেয়ার করেছে পরীমনি। যাতে বিমানের ভেতর দেখা যায় পরীকে। ক্যাপশনে লিখেছে, ‘যাই যাই।’ লোকেশন ট্যাগ দেয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
জানা যায়, সিনেমার শুটিংয়ে যাচ্ছেন তিনি। ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শেষ লটের কাজ হতে যাচ্ছে টাঙ্গাইলে। সেখানেই শুটিংয়ে অংশ নেবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
পরিচালক শুভ বলেন, ২৪ মে থেকে সিনেমার বাকি অংশের শুটিং শুরু হচ্ছে। ২৫ মে থেকে শুটিংয়ে অংশ নেবে পরীমনি। ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হবে।
শুভ আরো বলেন, সামনে দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তাই এ মাসেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের। এই লটে ২’টি গানের শুটিং শেষ করব, যাতে অংশ নিবে অভিনেতা ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, পরীমণি, রোশান ও অন্য শিল্পীরা।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছে ইফতেখার শুভ। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটিতে আরও অভিনয় করছে ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ।

(ঊষার আলো- এম.এইচ)