UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় দেলুটি ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা

ঊষার আলো
মে ২৩, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় দেলুটি ইউনিয়ন পরিষদের এক প্রস্তুতি সভা রোববার (২৩ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি ও ড্যাম কেয়ার টিমের সদস্যরা অংশগ্রহণ করে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, সুকুমার কবিরাজ, রণধীর মন্ডল, কিংশুক রায়, নিরাপদ দফাদার, বিশ্বজিৎ রায়, চম্পক বিশ্বাস, ইউপি সচিব নিরাপদ মল্লিক, সিপিপি টিম লিডার সৈকত ঢালী, প্রসেনজিৎ মন্ডল মিঠু, ঋতু গোলদার, কাকন মন্ডল, তন্ময় মন্ডল, দীপক মন্ডল, শুভ্রদেব মন্ডল, লক্ষ্মীরানী সরকার, প্রান্তিক মন্ডল, অনিমেশ সরকার, স্মৃতি রানী গোলদার, সুমাল্য সরকার, রমজান সরদার, নন্দলাল দফাদার, শুক্লা রায়, অমিত সরকার, উজ্জ্বল সরকার, সুচিত্রা বিশ্বাস, জহির শেখ, চম্পা বিবি, নয়ন বিশ্বাস ও সাগর মন্ডল।

(ঊষার আলো- এস এস)