UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় আবারও ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় টানা অনেকদিন বিরতির পর আবারও ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়েছে। পজেটিভ ব্যক্তি ও তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটি। সরকার লকডাউন ঘোষণারপর স্বাস্থ্যবিধি নিষেধের উপর স্থানীয় প্রশাসন কড়াকড়ি আরোপ করায় বেশ অনেক দিন কোভিড এর রিপোর্ট পজেটিভ দেখা যায়নি। বিধিনিষেধ শীতিল করারপর সোমবার (২৪ মে) এক সঙ্গে অত্র এলাকার ১০ ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়েছে। যাদের পজেটিভ সনাক্ত হয়েছে এরা হলেন, শ্রীকণ্ঠপুর গ্রামের পারভীন বেগম (৫৫), বাঁকা গ্রামের তামিম বিল্লাহ (৮), আনন্দ (২৮), কপিলমুনি’র সাইফুল আলম (২৭), গোপালপুর গ্রামের সুমন উজ্জামান (২৭), সাদিয়া সুলতানা (১৮), ওড়াবুনিয়া গ্রামের দয়াল কৃষ্ণ (৩৬), খাটুয়ামারী গ্রামের নূর ইসলাম (৭০), ভিলেজ পাইকগাছা গ্রামের শাহনাজ পারভীন (৩৫) ও এসএম জিনারুল ইসলাম (৩৭)। পজেটিভ সনাক্ত ব্যক্তি, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন সহ প্রতিবেশী সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপজেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)