পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটির আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত উর্ধ্বমূখী সম্প্রসারিত ৩ তলা ভবন পরিদর্শন করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি সোমবার (২৪ মে) বিকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, সুকৃতি মোহন সরকার, জেলা যুবলীগনেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, মনিরুল ইসলাম গাজী, মান্না দে, নিরঞ্জন কুমার রায়, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, রামচন্দ্র টিকাদার, দীজেন্দ্রনাথ মন্ডল, আকরামুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, অঞ্জন কুমার মন্ডল, গৌতম রায়, পুলকেশ চন্দ্র মন্ডল, ফেরদৌস ঢালী, তাপস কুমার মন্ডল, শওকাত হাওলাদার, বিশ্বজিৎ শীল, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, মাহবুবুর রহমান নয়ন ও মাজহারুল ইসলাম মিঠুন।
(ঊষার আলো-এমএনএস)
