UsharAlo logo
, |

‘খুলনা-১ আসনের দাকোপ-বটিয়াঘাটাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ’

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বটিয়াঘাটার জলমার সম্প্রীতি সমাবেশে জিয়াউর রহমান পাপুল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, সবাই মিলেমিশে আধুনিক ইউনিয়ন শুধু নয় খুলনা-১ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।দাকোপ-বটিয়াঘাটাকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পর্যটনে সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। শনিবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ইতোমধ্যে আমার উপর আস্থা রেখেছেন। আমাকে আপনারা ভালোবাসার মাঝে রাখবেন, আমি আপনাদের সাথে নিয়ে প্রতিটি সামাজিক অনুষ্ঠান ও উৎসবকে আনন্দঘন করে তুলবো। তিনি বলেন, সদ্য সমাপ্ত শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগীতার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে শৃঙ্খলা কমিটিও কাজ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে  ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেবদাস বিশ্বাস (দেবু)র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ ও মনিরুজ্জামান লেলিন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপি আসাবুর রহমান হাওলাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইসলাম, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক কানিজ ফাতেমা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, হাবিবুল্লাহ তারেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ, বিএনপির ফজলুল হক ফারুক, শাহীন খান, জুয়েল আকন, রফিক গাজী, কামরুল ইসলাম, কৈয়া বাজার নির্বাচন কমিটির আহহ্বায়ক মৃন্ময় মন্ডল, জিননুর আইন নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠাতা মো: ইউনুস আকন, ১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম গাজী, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান মন্টু, জলমা ইউনিয়ন বিএনপি নেতা মো: কামরুল ইসলাম সানা, সমাজসেবক প্রনব কুমার বিশ্বাস, কৈয়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান আহাদ, কৈয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক আজিজ সরদার, হাফিজুর রহমান, রবিউল ইসলাম, মনা শেখ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক (বড়) ও জলমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ সেলিম।

ঊআ-বিএস