ঊষার আলো রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে ১ যুবকের টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৫ মে মঙ্গলবার ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণখান থানার পরিদশর্ক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, পোশাক কারখানা শ্রমিক আজহারুল থাকতেন ওই এলাকাতেই। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিল। খবর পেয়ে ভোরে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারের ৬ টুকরো মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে মসজিদের ইমাম আব্দুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি র্যাবের হাতে আটক হয়েছেন।
(ঊষার আলো- এম.এইচ)
