ঊষার আলো প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল সাহিত্য পরিষদ, খুলনার নিজস্ব কার্যালয়ে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাম প্রসাদ রায় (সুমন)-এর গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং কবি ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রঘুনাথ রায় (সজীব)। কাজী নজরুল ইসলামের জীবনীর উপর আলোচনা, কবিতা আবৃত্তি এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন জি. এম. কামরুল ইসলাম, জি. এম. মনিরুজ্জামান, সৈয়দ আলী হাকিম, অসিত কুমার মন্ডল, তৌহিদুর রসুল (শিমুল), মোঃ আব্দুল হক, নিতীশ চন্দ্র রায়, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সাজেদা ইসলাম, নার্গিস সুলতানা, চৈতী বসু প্রমুখ।
(ঊষার আলো-আরএম)
