বীর মুক্তিযোদ্ধা সরোয়ার উদ্দিন আহমেদ (গেজেট নম্বর ১১৯২) সোমবার সকাল ৮টায় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বাদ জোহর বয়রা হাজী ফয়েজ উদ্দিন স্কুল ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট ও পুলিশের চৌকস দল মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অফ অনার প্রদান করেন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফরসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা সরোয়ার উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিল, খুলনা মহানগর কমাণ্ড ও খুলনা জেলা কমাণ্ড। শোকপ্রকাশ করেছেন খুলনা মহানগর কমাণ্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান নবান, খুলনা জেলা কমাণ্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্সসহ সকল সদস্যবৃন্দ।
ঊআ-মোহন চৌধুরী
