মহানগরীর চূড়ান্ত ভোটকেন্দ্র ও কেন্দ্রে প্রবেশ সড়কসমূহের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গঠিত কমিটির সভা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
এদিকে জনস্বার্থে সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখতে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কে-রোড, কে.ডি. ঘোষ রোড ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে ফুটপাথ দখল করে জুতা–স্যান্ডেল বিক্রির দায়ে মো. কালামকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার বিক্রয়ের অপরাধে মডার্ন হোটেলের স্বত্বাধিকারী জয়দেবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেডি ঘোষ রোডে ফুটপথের ওপর ইট-বালু রাখার দায়ে মো. আনোয়ারুজ্জামানকে ৫ হাজার এবং ফুটপথে মেশিনারিজ সামগ্রী রাখার অপরাধে যশোর রোডের খুলনা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী মো. মাশুককে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
উচ্ছেদ অভিযানে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। কেসিসি জানিয়েছে, জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
ঊআ-মোহন চৌধুরী
