UsharAlo logo
, |

খুলনায় আট দলের সমাবেশ-পরবর্তী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় সমাবেশের মূল্যায়ন ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আট দলের সমন্বয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সমাবেশ-পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মুফতী শরীফ সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খেলাফত মজলিস মহানগর সভাপতি এফ. এম. হারুন অর রশিদ, জামায়াতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, খেলাফত আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মুফতী ইব্রাহিম খলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দিন, খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সাজ্জাদ হোসেন, খেলাফত আন্দোলন জেলা প্রচার সম্পাদক মো. সাকিব হোসেনসহ সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা।

সভায় খুলনা বিভাগীয় সমাবেশের বিভিন্ন দিক পর্যালোচনা করে সম্ভাব্য ভুল-ত্রুটি সংশোধন এবং ভবিষ্যৎ কর্মসূচি আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ঊআ-মোহন চৌধুরী