ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি আলম (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত আসামি বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন শ্মশানপাড়া ঘাট এলাকা থেকে ধৃত হয়।
র্যাব জানায়, গত ২৯ নভেম্বর ভিকটিম মুরাদ তার পিতার মিলাদের জন্য দোয়া মাহফিল ও জিলাপি বিতরণের ঘটনায় ধৃত আলমের সঙ্গে কথাকাটাকাটির পর ঘটনাস্থলে আলমসহ অন্যান্য আসামি তাকে চাকু, হাতুড়ি ও লাঠি-সোটা দিয়ে আক্রমণ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মামলার পূর্বে ৮নং আসামি রাহাতকেও র্যাব গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
র্যাব বলেছে, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন গুরুতর অপরাধের অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ঊআ-মোহন চৌধুরী
