সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক (ছাত্র কল্যাণ), শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং সুস্থ হয়ে জনগণের সেবায় ফিরে আসার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনাও করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
