UsharAlo logo
, |

বৃহত্তর খুলনাবাসীর মাসিক সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিজয় দিবস উদযাপন পরিকল্পনা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর খুলনাবাসীর নিয়মিত ৮১৬তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ।

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে আগামী ১৬ ডিসেম্বর সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক সভা পরিচালনা করেন। এতে বক্তব্য রাখেন এ্যাডঃ শামীমা সুলতানা শিলু, রোটাঃ সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, মোহাম্মদ আবু তৈয়ব, সিরাজুল ইসলাম লিটন, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিঃ নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, মনির হোসেন, নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস এম মনোয়ার হোসেন লাভলু, ইঞ্জিঃ সেলিমুল আজাদ, ইঞ্জিঃ শফিকুর রহমান, রুহুল আমিন মিঠু, মীর কাউসার মিজু, জি এম ফারুক, এস ওয়াহিদুল রহমান বাবু, মোঃ ফিরোজ আহমেদ, মল্লিক আবুল কালাম আজাদ, এ্যাডঃ জিনারুল ইসলাম, ইমরান আহমেদ, মোঃ আজিজুল হক, আব্দুল হালিম, এসকে রানা, আরিব আল আহমেদ, নাজমুল তারেক তুষার, হাসান মোল্লা, ইঞ্জিঃ মোহাম্মদ আঃ আজিজ, মোঃ আমজাদ হোসেন, আবেদ হোসেন সোহাগ, সাঈদা পারভীন, ইসমত আরা কাকন, ইমরান খান, মিজানুর রহমান, মোঃ সাকিব হাসান সুজন, শেখ শাহরিয়ার প্রমুখ।

সভায় সংগঠনটি আগামী কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে সমাজের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে।

ঊআ-মোহন চৌধুরী