UsharAlo logo
, |

খুলনায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সদর থানা পুলিশের একটি দল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে নগরীর নিরালা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম শাপলা খাতুন (২০)। তিনি মোঃ বল্লাল শিকারীর স্ত্রী। তাঁর বাড়ি খুলনা জেলার লবণচরা থানার বাগমারা এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরালা এলাকায় অভিযান চালিয়ে শাপলা খাতুনের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঊআ-মোহন চৌধুরী