খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে দৌলতপুর থানার মানিকতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ রাসেল শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল শেখ খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণ পাড়া এলাকার আবজাল শেখের পুত্র।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাসেল শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-১৪, তারিখ-২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার সারণি ১৯ (ক) অনুযায়ী দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।
ঊআ-মোহন চৌধুরী
