UsharAlo logo
, |

বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতা ইয়াকুব আলীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনা, ১৬ জানুয়ারি:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মাবাদ রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, তরিকুল ইসলাম জহির, মেহেদী হাসান দিপু, জামায়াত নেতা হেমায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাতসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, পেশাজীবী ও শত শত মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পরে মরহুমের নিজ বাসভবনেও পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে কেডিএ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম ইয়াকুব আলী ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৯ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন বুধবার খুলনা আলিয়া কামিল মাদরাসা ময়দান ও গ্রামের বাড়ি শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে দুই দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঊআ-মোহন চৌধুরী