UsharAlo logo
, |

খুলনা সিটি কর্পোরেশন-এর উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে নানা কর্মসূচি

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে শহিদ হাদিস পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে।

এছাড়া সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বেলা ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে নার্সারি শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ‘খ’ বিভাগের জন্য ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক’ এবং ‘গ’ বিভাগের জন্য ‘একুশের ভাষা আন্দোলন’ বিষয় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অবদান’ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঊআ-এসডি