UsharAlo logo
, |

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা-এর মহান শহিদ দিবসের কর্মসূচি 

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ ফেব্রুয়ারি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা সকল সদস্যকে নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচিতে উপস্থিত থেকে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ঊআ-রহমাতুল্লাহ